Header Ads

চিঠি ❑ বিদেশে কর্মরত স্বামীর কাছে স্ত্রীর চিঠি


চিঠি

❑

বিদেশে কর্মরত স্বামীর কাছে স্ত্রীর চিঠি

❑

আমার সৌরভের বাবু,

তুমি কেমন আছো? তুমার চিঠি পাইছি । এত চিন্তা কইরোনা আমগো লাইগা, আমরা ভালাই আছি ঈশ্বরের কৃপায়।

সৌরভের বাবু একটা ভালা কথা, আমাগোর এহানে জুট মিল খুলবো শুনতাছি । যদিও দেরি আছে কিন্তু হইব । জুট মিল খুললে তুমারে আর বিদেশে থাকতে দিমুনা ।

কত দিন দেখি না তুমারে । আমার যে খুব কষ্ট হয় সৌরভের বাবু । এই কষ্ট যে কাউরে দেখানি যায় না, কাউরে কওয়া যায় না ।জুট মিল খুললে অইয়া পড়বা এবার । লাগবো না আমার সুখ,এই সুখ তো আমি চাই নাই সৌরভের বাবু । তুমার মধ্যেই যে আমার সব সুখ ।লবণ ভাত খামু তবু চোখের সামনে থাইকো ।

জানো সৌরভের বাবু? আমি বিড়ির মুখ ভাঙতে পারি শিখ্যা গেছি বিড়ি বান্দা । এহন আর তুমের দুকান থাইক্যা বিড়ি কিনা খাইতে হবে না । আমি বাইন্দা দিমু বিড়ি । সৌরভ ও আজকাইল কথায় কথায় তুমার কথা কয় । তুমার কথা কওনের সময় মুখটা কালা হইয়া যায় । এহন তো বড় হইতাছে বুঝে সব ।

আর যা দুষ্টুমি করে কি আর কমু. . .

মা বাবা দুজনেই ভালা আছে । বাবার মাঝে মাঝে অম্বল হয়, রুটি একদম সহ্য করতে পারে না ।

সৌরভের বাবু ভালা থাইকো, সময় মত চিঠি দিও । আর মনে মনে গুছাইতে থাকো ।

বাড়ির চিন্তা একদম করবা না, আমি আছি সব সামলাইয়া নিমু । ভালা থাইকো।

❑

ইতি,

রুমা

ওহো একটা কথা, টগরের বিয়া

ঠিক হইছে, সামনের মাসের শেষে ।

বিয়ায় কি দিমু লেইখ্যা জানাইও ।

 

No comments

Powered by Blogger.